বেশ কিছুদিন ধরে অশোকনগর থানার পুলিশের কাছে খবর আসছিল অশোকনগর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের ফাঁসি ঘর এলাকায় একটি পরিত্যক্ত ঘরে কুড়ি পঁচিশ জন যুবক রোজ রাতে জুয়া খেলছে।
সেই মতো বৃহস্পতিবার রাতে অশোকনগর থানার পুলিশ তল্লাশীতে গিয়ে হাতে নাতে দশ জন যুবককে গ্রেপ্তার করে। ধৃত দের কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। ধৃত শুক্রবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।

COMMENTS